আজ শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আরো খবর

একেএম ফারুক হোসেন

আজ ৫ই জুন সোমবার বিশ্ব পরিবেশ দিবস।এবারের প্রতিপাদ্য ” প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে” নির্ধরন করা হয়। এ দিবসটি উদযাপন উপলক্ষে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যেগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি উদ্বোধন করেন  জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদারের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  মিল্টন রায়।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইব্রাহিম,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মুহাম্মদ মহিনুজ্জামান,সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডাঃ ফয়সাল মোঃ তৌহিদুজ্জামান।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র -ছাত্রী, শিক্ষক -অভিভাবক,সাংবাদিক, রাজনৈতিক ও প্রত্যান্ত অঞ্চলের জনগোষ্ঠীর প্রতিনিধিগণ প্রমুখ। পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভার শুরু করা হয়।সভার সভাপতি মিহির লাল সরদার স্বাগত বক্তব্য রাখেন।তিনি তার দীর্ঘ বক্তব্যে পরিবেশের ওপর প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো তথ্য তুলে ধরেন।তার বক্তব্য শেষে উপস্থিত সকল বক্তাকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে অনুরোধ জানিয়ে প্রধান অতিথি মিল্টন রায় বলেন,অতিরিক্ত গরমে কোমলমতী ছাত্র -ছাত্রীদের যাতে কোনোরূপ অসুবিধায় পড়তে না হয়।এসময় অনেক অভিভাবককে পুরস্কার ঘোষিত সন্তানদের নিয়ে পর্যাপ্ত চেয়ারের অভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে বিশেষ অতিথি মুহাম্মদ মহিনুজ্জামান মাইক্রো প্লাস্টিকের ক্ষতিকর কণা মানবদেহে কীভাবে ক্ষতি করছে সেটা তুলে ধরে বলেন, প্রতিবছর সমুদ্রের ১০ লক্ষাধিক পাখি ও সমুদ্রের ১ লক্ষ্য  প্রাণী মৃত্যু ঘটছে। আশু পরিস্থিতি উত্তরনে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ক্ষতিকর মাইক্রো প্লাস্টিক যাতে পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে তেমনই একটা গবেষণা করছেন বলে জানান।প্রধান অতিথি মিল্টন রায় তার বক্তব্যে তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষায় গাছ রোপনের পরামর্শ দেন।এবং প্লাস্টিকের অপব্যবহার রোধে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।এরপরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

আলোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -
- Advertisement -