মোঃ নিশাদুল ইসলাম:
ওয়েলফেয়ার সেন্টার, ব্রাহ্মণবাড়িয়া হতে প্রবাসী কর্মীর 76 সন্তানকে 19 লাখ 56 হাজার টাকার শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ । প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ Avb©vm© Kj¨vY বোর্ডের আয়োজনে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়েছে। 76 জনকে 19 লাখ 56 ছাপ্পান্ন হাজার টাকার শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী ভাতার চেক দেওয়া হয়। এর মধ্যে এসএসসি ক্যাটাগরির 2022 সালের 27 হাজার 500 টাকা করে 52 জন শিক্ষার্থীকে 14 লাখ 4হাজার টাকা, এইচএসসি ক্যাটাগরির 2021 সালের 34হাজার টাকা করে 12 জন শিক্ষার্থীকে 4লাখ 8 হাজার টাকা এবং প্রতিবন্ধী ক্যাটাগরির 2021 , 2022 (দ্বিতীয় ও তৃতীয় কিস্তি) 12 হাজার করে 12 জনকে 1লাখ 44 হাজার টাকা দেওয়া হয়েছে। উক্ত চেক বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিশেষ অতিথি জনাব শরিফুল ইসলাম, উপপরিচালক (কল্যাণ), ওয়েজ Avb©vm© Kj¨vY †evW©, সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ কমরুজ্জামান, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ওয়েলফেয়ার সেন্টার, ব্রাহ্মণবাড়ীয়া। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম শেখ, উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর তার বক্তব্যে শিক্ষর্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের মনোবল শক্ত রাখতে হবে এবং ভাল রেজাল্ট করতে হবে মাঝ পথে থেমে গেলে চলবে না এবং ওয়েজ Avb©vm© Kj¨vY বোর্ডের সকল কার্যক্রম একই অফিস থেকে পরিচালিত করার জন্য মতামত ব্যক্ত করেন। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বজনীন পেনশন বীমা করার আহবান জানান।
আলোকিত প্রতিদিন /১১ নভেম্বর ২৩/ মওম

