আজ বুধবার, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রাকে করে ভারতে গেলো ৭ টন ইলিশ

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ টি ট্রাকে করে ৭ টন ৩০০ কেজি ইলিশ ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া স্থলবন্দর ও কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষ করে ইলিশগুলো ট্রাকে করে পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট রেজাউল করীম বিষয়টি নিশ্চিত করেন। কাস্টমস সূত্রে জানায়, বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডিএস করপোরেশন এবং স্বর্ণালী ট্রেডার্স ও আমদানিকারক ভারতীয় প্রতিষ্ঠান হিমপেক্স ইন্টারন্যাশনাল এ বাণিজ্য করছে। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়। এরই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া জানান, বৃহস্পতিবার প্রথমবারের মতো সাত হাজার ৩০০ কেজি ইলিশ মাছ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছে। এখন থেকে প্রতিদিনই মাছ যাবে। উল্লেখ্য এ বছর আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন ইলিশ রপ্তানি হওয়ার কথা রয়েছে। ইলিশ রপ্তানির মধ্য দিয়ে সরকারের হবে রাজস্ব আয়।
আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর-২৪/মওম
- Advertisement -
- Advertisement -