আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টুঙ্গিপাড়ায় যোগদানকৃত বিআরটিসির ম্যানেজার অপারেশনের শ্রদ্ধা নিবেদন

আরো খবর

মোঃ শিহাব উদ্দিন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য যোগদানকৃত ম্যানেজার অপারেশন জনাব মোঃ মোশারফ হোসেন ছিদ্দিকী । ১২ সেপ্টেম্বর উক্ত কর্মকর্তা টুঙ্গিপাড়ায় পৌঁছে অফিসের সকল স্টাফদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বেদির পাশে কিছুক্ষণ নীরবতা পালন করে শ্রদ্ধা প্রদর্শন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে কর্মকর্তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে যান। সেখানে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এবং বঙ্গবন্ধুর জন্মস্থানে পদায়নের জন্য বিআরটিসির চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নিজেকে সৌভাগ্যবান বলে দাবী করেন
আলোকিত প্রতিদিন/১৩ সেপ্টেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -