আজ , ।   

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন জাকের পার্টির চেয়ারম্যান

আরো খবর

মোঃ সাদ্দাম হোসাইন সোহান: 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন। গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সদরপুরে অবস্থিত বাইশরশি স্পিনিং মিল–সংলগ্ন মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় ওই সমাবেশে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। তবে নেতা অসুস্থ হওয়ার পর দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভাটি স্থগিত হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মোস্তফা আমীর ফয়সাল একটি গাড়িতে করে স্পিনিং মিল থেকে বের হয়ে পাশের মাঠের মঞ্চে গিয়ে বসেন। এরপর জাতীয় সংগীত ও হামদ–নাত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে আমীর ফয়সাল বক্তব্য দেওয়া শুরু করেন। ১২টা ৫০–এর দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জাকের পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদরপুরের বাইশরশি স্পিনিং মিলের মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান ও একমাত্র বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই সময় প্রচণ্ড গরম ছিল। মঞ্চে শামিয়ানা থাকলেও কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না। ওই সময় আবেগাপ্লুত হয়ে বক্তব্য দিচ্ছিলেন মোস্তফা আমীর ফয়সাল। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, ‘আমি যেখানে বক্তব্য দিচ্ছি, তার থেকে আধা কিলোমিটার দূরে আটরশিতে আমার বাবা আটরশির পীর শাহ সুফি খাজাবাবা ফরিদপুরি শুয়ে আছেন। অথচ সেখানে আমাকে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ ঘিরে রেখেছে। আমি এত কাছে এসে বাবার কবরটাও জিয়ারত করতে পারছি না।’
আলোকিত প্রতিদিন /০১অক্টোবর ২৩/মওম

- Advertisement -
- Advertisement -