আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি শুরু

আরো খবর

সবুজ সরকার:
টাঙ্গাইলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা পাঁচ দফা দাবিতে ১০ অক্টোবর মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঘোষিত কর্মসূচির প্রথম দিবসে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ জেলার অন্যান্য সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এ উপলক্ষে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে ইউনিট প্রধান অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ খান প্রমুখ। প্রকাশ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পাঁচ দফা দাবিতে ১০, ১১ ও ১২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করার কর্মসূচি ঘোষনা করে।
আলোকিত প্রতিদিন/১০ অক্টোবর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -