মাজেদুর রহমানঃ
১০ অক্টোবর ২০২৩,মঙ্গলবার বিকাল ৪টায় বগুড়ার আলতাফুননেছা খেলার মাঠে ৩নং রেলঘুমটি ছাতাপট্টি মার্কেটের সুপারিপট্টি বনাম ফতেহ আলী বাজার পানপট্টির মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ছাতাপট্টি মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ সুপারিপট্টির এবং ব্যবসায়ী নিবারণ চন্দ্র দাস পানপট্টির নেতৃত্ব দেন।১খেলোয়াড়দের সবাই ব্যবসায়ী। কেউই পেশাদার খেলোয়াড় নয়। প্রথমার্ধে সুপারিপট্টির জালে বল জড়িয়ে দেন পানপট্টির ৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়।দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে আনে সুপারিপট্টির ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়।শেষ পর্যন্ত আর কোন গোল হয়নি। খেলা শেষে ম্যাচ রেফারি ড্র ঘোষণা করেন। উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন ছাতাপট্টি ও হারেক আলী মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি মোন্তেজার রহমান, ব্যবসায়ী প্রভাত সহ পান ও সুপারিপট্টির ব্যবসায়ীরা।উক্ত খেলায় পুরস্কার হিসেবে ছিলো একটি বড় মোটাতাজা খাসি।
আলোকিত প্রতিদিন/১০ অক্টোবর ২৩/মওম
- Advertisement -

