আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ জন রোভার স্কাউট চট্টগ্রাম থেকে কক্সবাজার হেঁটে পরিভ্রমন করছেন

আরো খবর

মোঃ জহির উদ্দিন বাবর:
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন রোভার ও ৪ জন গার্ল ইন রোভার প্রেসিডেন্টস রোভার স্কাউট এওয়ার্ড লাভে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ৫দিনে ১৫০ কিঃমিঃ পরিভ্রমন যাত্রা গতকাল ৯ অক্টোবর সকাল ৬ টায় চট্টগ্রাম কলেজ গেইট থেকে শুরু করেন।পরিভ্রমন যাত্রার উদ্বোধনীতে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনাম,রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোঃ এমরানুল ইসলাম,সহযোজিত সদস্য প্রলয় কুমার বড়ুয়া ও চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার পারভেজ সরকার। বাল্য বিবাহ রোধ করুন,দুষন মুক্ত পরিবেশ গড়ি,পলিথিন ব্যবহার রোধ করি,গাছ লাগান পরিবেশ বাঁচান,মাদক মুক্ত বাংলাদেশ গড়ি,নিরাপদ সড়ক চাই, জনসচেতনতামূলক শ্লোগান নিয়ে পরিভ্রমনে অংশগ্রহণকারী রোভাররা হলেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের গার্ল ইন রোভার লুৎফুন নাহার ও শ্রাবনী দে,পটিয়া সরকারি কলেজের গার্ল ইন রোভার রোকসানা নাসরিন এবং পুস্পিতা চক্রবর্তী, স্যার আশুতোষ সরকারি কলেজের রোভার জয়ন্ত দে ও হৃদয় নাথ,বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের রোভার মোঃ আবদুর রহমান খান ও ফাহাদুল ইসলাম। পথের মধ্যে তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন সুধীজনের সাথে মতবিনিময় করবেন।
আলোকিত প্রতিদিন/১০ অক্টোবর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -