আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাই বীর মুক্তিযোদ্ধা নুরউজজামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,চিরসবুজ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

আরো খবর

মাসুদ রানা:
ঢাকার ধামরাইয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরউজজামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে যাদবপুর চিরশবুজ ফুটবল একাতেমি। ১-০  গোলের ব্যবধানে ধামরাই সোহেল খান ফুটবল একাদশকে হারিয়ে এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।, শনিবার বিকাল চারটায় উপজেলার কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। এ ফাইনাল ম্যাচটি  অনুষ্ঠিত হয়। মাঠের চারপাশে ফুটবল প্রেমী হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় ভরে যায় যেন তিল ধারনের জায়গাও ছিলনা দর্শক গ্যালারিতে । ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাদ্দেছ হোসেনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা  প্রফেসর ড.ফজলে আলী এ ফাইনাল ম্যাচটির শুভ উূ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সিআইপি আলহাৃ্জ্ব আহম্মদ আল জামান আমান। ম্যাচটি পরিচালনা করেন বাফুফের রেফারি মোহাম্মদ শেখ ফরিদ। পুরো ম্যাচ জুড়েও মধুর ধারা বিবরণী দেন। চ্যাম্পিয়ন দল পেয়েছেন নগদ দেড় লাখ টাকা আর রানার্স আপ দল পেয়েছেন এক লাখ টাকা। সেরা খেলুয়াড় হিসাবে নগদ ৫ হাজার টাক পেয়েছেন।
আলোকিত প্রতিদিন/ ২২ অক্টোবর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -