আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রায়পুরায় আনসারের তৎপরতায় দূর্ঘটনা থেকে রক্ষা পেল রেল

আরো খবর

পারভেজ মোশারফ:
নরসিংদী রায়পুরায় আনসার বাহিনীর হরতাল ডিউটি চলাকালীন হঠাৎ চোখে পড়ে রেললাইনের স্লিপারের দু-পাশে নাট-বল্টু নেই এবং ছোট ব্রীজের কানেকশান ভাঙ্গা দেখতে পায় উপজেলা সহকারি আনসার প্লাটুন কমান্ডার রুমানা আক্তার। পরে তার ফেইসবুক আইডিতে পোষ্ট করেন। স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করলে পরদিন ২ নভেম্বর তা মেরামত করা হয়। গত বুধবার  উপজেলার মেথিকান্দা রেল স্টেশন হতে হাঁটুভাঙা স্টেশন পর্যন্ত প্লাটুন কমান্ডার রুমানা আক্তারের নেতৃত্বে একদল আনসার বাহিনী ডিউটি চলাকালীন সময়ে রেললাইনে দিয়ে হাটার সময় দেখতে পায় রেলব্রীজের কানেকশানে ভাঙ্গা এবং স্লিপারে দুইপাশে নাট-বল্টু নাই। পরবর্তীতে রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে নাট -বল্টু লাগিয়ে মেরামত করা হলেও সমাধান হয়নি ব্রীজ কানেকশানের এতে করে ভবিষ্যতে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে জানায় এলাকাবাসী। এব্যাপারে মেথিকান্দা স্টেশন মাস্টার জানান, খবর পাওয়ার সাথে সাথে স্লিপার মেরামত করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /৬ নভেম্বর ২৩/ মওম
- Advertisement -
- Advertisement -