আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নতুনব্রীজ এলাকায় ইয়াবাসহ আটক ২

আরো খবর

আব্দুস সাত্তার টিটু :

সিএমপির বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১২০ (তিন হাজার একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ১। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধীরগঞ্জ থানাধীন আইলপাড়া এলাকার দাউদ খান’র ছেলে মোঃ সোলায়মান খান ওরফে নাহিদ (৩২) ও লক্ষীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানাধীন পশ্চিম লক্ষীপুর এলাকার মোঃ আনোয়ার হোসেন এর ছেলে আজিজুল ইসলাম ওরফে মিলন (২২)। সোমবার (২০ নভেম্বর) বাকলিয়া থানাধীন নতুনব্রীজ গোলচত্তরস্থ দক্ষিন দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, এসআই(নিঃ)/ একেএম জালাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রীকালীন ফুটপেট্রোল ডিউটি করাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাকলিয়া থানাধীন নতুনব্রীজ গোলচত্তরস্থ দক্ষিন দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ইয়াবা ট্যাবলেট ও ১টি যাত্রবাহী বাসের টিকেট উদ্ধার পূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করেন। এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব হোসেন বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট তালিকা মূলে জব্দ করা হয় এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

২০ নভেম্বর ২০২৩

- Advertisement -
- Advertisement -