আজ সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নগরীতে ১ কেজি গাঁজাসহ যুবক গ্ৰেফতার

আরো খবর

আব্দুস সাত্তার টিটু: 
সিএমপির বাকলিয়া থানা পুলিশের অভিযানে ০১(এক) কেজি গাঁজা সহ মোঃ জুয়েল (৩২)’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন দিঘীরপাড়া সরকার বাড়ীর মোঃ খলিল এর ছেলে। বর্তমানে-মানিক মিয়ার ২নং রুম, স্কুল মাঠ, চরচাক্তাই, মিয়াখান নগর, থানা-বাকলিয়া। শুক্রবার ২২ ডিসেম্বর বাকলিয়া থানাধীন ম্যাচ ফ্যাক্টরী হাজী মনছুর আলী রোডস্থ ফরিদ কোম্পানির গ্যারেজ এর সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়,বাকলিয়া থানাধীন ম্যাচ ফ্যাক্টরী হাজী মনছুর আলী রোডস্থ ফরিদ কোম্পানির গ্যারেজ এর সামনে রাস্তার উপর এসআই(নিঃ)/আব্দুল্লাহ আল ইমরান সঙ্গীয় অফিসার’সহ বিশেষ অভিযান ডিউটি করাকালে মোঃ জুয়েল (৩২)’কে ০১(এক) কেজি বা ১০০০ (একহাজার) গ্রাম গাঁজা’সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজা সমূহ  জব্দতালিকা মূলে জব্দ করেন।  এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ আফতাব হোসেন বলেন, আসামির বিরুদ্ধে মামলা নং-৩৫, তারিখ-২৩/১২/২০২৩খ্রিঃ,ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) রুজু করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -