আজ , ।   

 কক্সবাজারে উদ্বোধন হলো বিশ্ব মানের ফুড কোর্ট কক্স কার্নিভাল 

আরো খবর

আবু সায়েম:

পর্যটন শহর কক্সবাজারে শুভ উদ্বোধন হয়েছে সর্ববৃহৎ ফুড কোর্ট কক্স কার্নিভাল। এই ধরনের আয়োজন স্মার্ট পর্যটন শিল্পে প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। ১০ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শহরের মোটের প্রবাল সংলগ্ন মাঠে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় ইন্ডিগো ভিডির উদ্যোগে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সুস্বাদু খাবারের ১০টি স্টল নিয়ে কক্স কার্নিভালের যাত্রা শুরু হয়। পরিচালক মহিউদ্দিন খান খোকনের সঞ্চালনায় ইন্ডিগো বিডির প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিগো বিডির পরিচালক এবং হোটেল দি কক্স টুডে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কৈয়ূম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আব্দুল কৈয়ূম চৌধুরী বলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ইন্ডিগো বিডি‘র যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা কক্স কার্নিভাল দেশি বিদেশি পর্যটকদের খাবারের চাহিদা মেটাতে সক্ষম হবে। কক্স কার্নিভালের ফুডের ষ্টল সমূহে রয়েছে দেশীয় বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের রুচি সম্মত বিশুদ্ধ খাবার। কক্স কার্নিভালে ১০টি বিবিধ খাবারের স্টল আছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত দেশি-বিদেশি উন্নতমানের রুচিসম্মত খাবারের স্টলসহ পর্যটকদের জন্য রয়েছে বিনোদনমূলক লাইভ মিউজিক্যাল কনসার্ট শো। তিনি আরো বলেন,সন্ধ্যা থেকে প্রতিদিন রাত ১১ টা পর্যন্ত যে কেউ ফুড কোর্টের কক্স কার্নিভালে বিবিধ স্টলের খাবার গ্রহণের পাশাপাশি লাইভ কনসার্ট উপভোগ করতে পারবে। কার্নিভালে একসাথে ৭০০ জন পর্যন্ত বসে খাবার গ্রহণ করতে পারবে। উন্নত বিশ্বে পর্যটন নগরী সমূহের আদলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সংলগ্ন কক্স কার্নিভালে আমরা ধাপে ধাপে পর্যটন নগরী কক্সবাজারে সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে আধুনিক পর্যটন নগরী তথা স্মার্ট পর্যটন নগরীতে রূপান্তরিত হবে বলে মনে করেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, জেলা প্রশাসক, টুরিস্ট পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব,স্থানীয় প্রশাসনসহ কক্সবাজার বাসীর সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সভাপতির বক্তব্যে ইন্ডিগো বিডির প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বলেন, দেশীয় পর্যটকদের সাথে সাথে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক ইচ্ছায় কক্সাবাজারকে পর্যটন বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা। এক্ষেত্রে জেলাবাসী, সকল সরকারী সংস্থা ও প্রশাসনকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, হোটেল দি কক্সটুডের চেয়ারম্যান জি.কে.লালা, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, চেম্বার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার ওমেন চেম্বার অব কমার্স’র সভাপতি মিসেস জাহানারা ইসলাম, টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবীর পাশা, হোটেল রামাদার ব্যবস্থাপনা পরিচালক, জসীম উদ্দিন আহমেদ ও আর্কিটেক মোহাম্মদ হাসান। হোটেল কক্স টুডের জেনারেল ম্যানেজার আবু তালেব শাহ বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারে বিদেশের আদলে তৈরি প্রথম সর্ববৃহৎ ফুড কোর্ট “কক্স কার্নিভাল থেকে উন্নতমানের খাবার গ্রহণের পাশাপাশি সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে বসে লাইভ মিউজিক কনসার্ট শো উপভোগ করতে পারবেন।কক্সবাজারে আগত পর্যটকদের খাবার নিয়ে এবং সামুদ্রিক মাছ ফ্রাই বা বার-বি-কিউ নিয়ে আর প্রতারণা বা ভোগান্তির শিকার হতে হবে না । তিনি আরো বলেন,ভিন্ন ভিন্ন স্বাদের খাবার গ্রহণের পাশাপাশি সর্ববৃহৎ ফুড কোর্ট- কক্স কার্নিভালে লাইভ মিউজিক কনসার্ট শো উপভোগ করতে পরিবার পরিজন, বন্ধু – বান্ধব সহ আপনারা সকলে স্ব- বান্ধবে আমন্ত্রিত।কক্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, হোটেল কক্স টুডের পরিচালক মনসুর আলী চৌধুরী, আবদুর রব শাহীন, জামিরুল হক চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব সুরন্জিত বড়ুয়া লাবু, রিহ্যাব পরিচালক দিদারুল আলম চৌধুরী, মো: তানভীর, মো: মিজান, অরবিন্দু চৌধুরী।

আলোকিত প্রতিদিন/১১ জানুয়ারি ২৪/মওম

- Advertisement -
- Advertisement -