আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিলেট মহাসড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম: 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকসাই নামক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (৭জুলাই)  দুপুরের দিকে দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫) ও একই এলাকার বাপ্পি (২৬)। সানি ওদের বরাত দিয়ে পুলিশ জানায়,  মহাসড়কে চারলেন সড়ক নির্মাণ কাজের জন্য সকাল থেকে সড়কের দুপাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তারা ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে,কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন /০৭ জুলাই-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -