আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার সঙ্গে নুর-রাশেদের সাক্ষাৎ

আরো খবর

আলোকিত ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ১৬ আগস্ট শুক্রবার রাত ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

জানা যায়, খালেদা জিয়া এই দুই তরুণ নেতার ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাশেদ খান বলেন, আন্দোলন-সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা এবং সাহসিকতায় প্রশংসা করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া। সাক্ষাতের সময়  নিজের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

আলোকিত প্রতিদিন /১৭ আগস্ট-২০২৪ /মওম

- Advertisement -
- Advertisement -