আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহান খান গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/০৬ সেপ্টেম্বর-২৪/মওম

- Advertisement -
- Advertisement -